আমাদের
ইন্টারনেট ব্রাউজ করতে হলে অবশ্যই ইন্টারনেট ব্রাউজারের প্রয়োজন। তাই
আমাদের আজকের বিষয় ইন্টারনেট ব্রাউজার। চলুন আজকে আপনাদেরকে কয়েকটি
ইন্টারনেট ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দেই।
Internet Explorer:
পরিচিতিঃ
আমরা যারা মাইক্রোসফট এর উইনডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহার করি তারা
ইন্টারনেট এক্সপ্লোরার এর সাথে এটি হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং অধিক
ব্যবহৃত ব্রাউজার। নিরাপত্তা, উন্নত RSS ফীড, CSS, Ajax সাপোর্টের জন্য এটি
আরও অধিক জনপ্রিয় হয়েছে। এই ব্রাউজারটি সর্বপ্রথম ১৯৯৫ সালে উইনডোজ ৯৫ এর
জন্য অ্যাড-অন Plus! For Windows 95 এর সাথে যুক্ত করা হয়।
পরবর্তীতে এটি উইনডোজ অপারেটিং সিস্টেম এর সাথে বাই-ডিফল্ট দেয়া হয়। প্রথম
থেকেই এটি সর্বাধিক ব্যবহৃত ব্রাউজার। ১৯৯৯ সালে ৯৫% এবং বর্তমানে (জুন
২০১১ অনুসারে) ৪০.৯% লোক ইন্টারনেট এক্সপ্লোরার ব্যাবহার করে থাকেন।
ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন ভার্শনে নিম্নলিখিত সুবিধাগুলি রয়েছেঃ