Monday, November 12, 2012

হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার


বর্তমান সময়ের একটি জনপ্রিয় মিডিয়া প্লেয়ার হলো ভিএলসি মিডিয়া প্লেয়ার। এটি ফ্রিওয়্যার, ওপেনসোর্স ও ক্রস-প্লাটফর্ম সফটওয়্যার। এটি আমার সবচেয়ে প্রিয় মিডিয়া প্লেয়ার। এটি আমার প্রিয় কারণ শুধুমাত্র এর ফিচার সমূহের জন্য। আপনাদেরকে আজ আমি এই ভিএলসি মিডিয়া প্লেয়ারেরই কয়েকটি ফিচারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা হয়ত অনেকেরই অজানা।

পিজিন – দ্যা ইউনিভার্সাল চ্যাট ক্লায়েন্ট


আমি গত পোস্টে ইনস্ট্যান্ট ম্যাসেজিং ও চ্যাটিং ক্লায়েন্ট সম্পর্কে লিখেছিলাম। সেই পোস্টে আমি বলেছিলাম যে আজ pidgin নামক একটি থার্ড পার্টি চ্যাটিং ক্লায়েন্ট সম্পর্কে লিখব। তাই আজকের এই পোস্ট। পিজিন হলো একটি চ্যাটিং ক্লায়েন্ট যা দিয়ে খুব সহজে বিভিন্ন ইনস্ট্যান্ট ম্যাসেজিং সারভিসের সেবা একটি ক্লায়েন্ট দিয়েই পাবেন। অর্থাৎ আপনি একই সাথে ফেসবুক, জিমেইল, ইয়াহুর বন্ধুদের সাথে একটি মাত্র ক্লায়েন্ট ব্যাবহার করেই চ্যাটিং করতে পারবেন। এটি ওপেন সোর্স সফটওয়ার ও ফ্রিওয়্যার তো অবশ্যই। এই সফটওয়্যারটি আপনি উইন্ডোজ, লিনাক্স ও ম্যাক ওএস প্লাটফর্মে ব্যাবহার করতে পারবেন। পিজিন দিয়ে যে সকল ইনস্ট্যান্ট ম্যাসেজিং সারভিস ব্যাবহার করতে পারবেনঃ

Sunday, November 11, 2012

ইন্সট্যান্ট ম্যাসেজিং ও চ্যাটিং ক্লায়েন্ট


ইন্সট্যান্ট ম্যাসেজিং (Instant Messaging) কে সংক্ষেপে বলা হয় IM. এটি হলো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের একটি মাধ্যম যাতে একজন সেন্ডার ও রিসিভার এর মধ্যে টেক্সট / লেখা আদান প্রদান হয়। এই লেখা আদান প্রদান কম্পিউটার টু কম্পিউটার বা কম্পিউটার টু মোবাইল বা মোবাইল টু মোবাইল এর মধ্যে হতে পারে। তবে এই Instant Messaging অব্যশ্যই একটি নেটওয়ার্কের আওতায় যেমন ইন্টারনেটের মাধ্যমে হতে হবে। এটি point-to-point পারে আবার multicast কমিউনেকেশনও হতে পারে। Point-to-point মানে হলো দুজন ব্যাক্তির মধ্যে যোগাযোগ আর multicast মানে হলো একজন সেন্ডার এর সাথে একাধিক রিসিভার। এই ইনস্ট্যান্ট ম্যাসেজিংকে চ্যাটিং বলা হয়। এটি Instant Messaging বলার কারণ হলে যিনি সেন্ডার তার টেক্সট কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভার গ্রহণ করে থাকেন। তবে এখনকার সময় শুধু টেক্সট মেসেজিং এর মধ্যেই চ্যাটিং সিমাবদ্ধ নয়। এখন অডিও চ্যাটিং ও ভিডিও চ্যাটিংও অধিক জনপ্রিয়।

Friday, November 02, 2012

উইন্ডোজ ৮ এর জন্য শাটডাউন শর্টকাট তৈরী করুন


উইন্ডোজ ৮ শাটডাউন করার জন্য কয়েকটি পর্যায়ে কাজ সম্পন্ন করতে হয়। এজন্য আপনি স্টার্ট স্ক্রীনে অথবা ডেসক্টপে শাটডাউন করার জন্য শর্টকাট তৈরী করতে পারেন।
এজন্য প্রথমে আপনার ডেস্কটপের ফাকা যায়গায় রাইট বাটন ক্লিক করে New > Shortcut এ ক্লিক করুন।
নিচের মতো দেখতে পারবেন।
এখানে Type the location of the item: ঘড়ে লিখুন "shutdown /s /t 0" (কোটেশন মার্ক ছাড়া এবং শেষের ক্যারেক্টারটি হলো শূণ্য, “O”/ ও নয় )।
এবার Next বাটনে ক্লিক করুন। এখানে শর্টকাট ফাইলটির নাম দিন। Shutdown দিলে ভালো হয়।
এবার Finish বাটনে ক্লিক করুন।
এবার আপনার ডেস্কটপে সদ্য তৈরীকৃত শাটডাউন শর্টকাটটি ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চলুন এর আইকন চেঞ্জ করি। এজন্য ফাইলটিতে রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
এখান থেকে Change Icon... বাটনে ক্লিক করুন। নিচের ডায়ালগ বক্স আসলে OK বাটনে ক্লিক করুন।
এবার Change Icon উইন্ডো থেকে পাওয়ার আইকন সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন।
আবার OK বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
এবার আপনি যদি শর্টকাট মেনুটি আপনার স্টার্ট স্ক্রীনে রাখতে চান তাহলে ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে Pin to start এ ক্লিক করুন। তাহলে আপনি স্টার্ট স্ক্রিণে Shutdown ‌আইকন দেখতে পারবেন। মনে রাখবেন এটিতে একটি ক্লিক করলেই আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে।

উইন্ডোজ ৮ এর জন্য শাটডাউন শর্টকাট তৈরী করুন


উইন্ডোজ ৮ শাটডাউন করার জন্য কয়েকটি পর্যায়ে কাজ সম্পন্ন করতে হয়। এজন্য আপনি স্টার্ট স্ক্রীনে অথবা ডেসক্টপে শাটডাউন করার জন্য শর্টকাট তৈরী করতে পারেন।
এজন্য প্রথমে আপনার ডেস্কটপের ফাকা যায়গায় রাইট বাটন ক্লিক করে New > Shortcut এ ক্লিক করুন।
নিচের মতো দেখতে পারবেন।
এখানে Type the location of the item: ঘড়ে লিখুন "shutdown /s /t 0" (কোটেশন মার্ক ছাড়া এবং শেষের ক্যারেক্টারটি হলো শূণ্য, “O”/ ও নয় )।
এবার Next বাটনে ক্লিক করুন। এখানে শর্টকাট ফাইলটির নাম দিন। Shutdown দিলে ভালো হয়।
এবার Finish বাটনে ক্লিক করুন।
এবার আপনার ডেস্কটপে সদ্য তৈরীকৃত শাটডাউন শর্টকাটটি ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চলুন এর আইকন চেঞ্জ করি। এজন্য ফাইলটিতে রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
এখান থেকে Change Icon... বাটনে ক্লিক করুন। নিচের ডায়ালগ বক্স আসলে OK বাটনে ক্লিক করুন।
এবার Change Icon উইন্ডো থেকে পাওয়ার আইকন সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন।
আবার OK বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
এবার আপনি যদি শর্টকাট মেনুটি আপনার স্টার্ট স্ক্রীনে রাখতে চান তাহলে ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে Pin to start এ ক্লিক করুন। তাহলে আপনি স্টার্ট স্ক্রিণে Shutdown ‌আইকন দেখতে পারবেন। মনে রাখবেন এটিতে একটি ক্লিক করলেই আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে।

আপনার অফিস ডকুমেন্ট ফাইগুলো পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করুন


আপনি যদি আপনার মাইক্রোসফট অফিস ডকুমেন্টগুলো পাসওয়ার্ড দ্বাড়া সুরক্ষিত করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন। এখানে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭ ব্যাবহার করেছি

প্রথমে  Microsoft Office Button Button image এ ক্লিক করুন। এবার Prepare এ ক্লিক করে ডানপাশের Encrypt Document এ ক্লিক করুন।

শক্তিশালী পাসওয়ার্ড


Strong Password কি? সহজ কথায় হলো যা কেউ সহজে অনুমান করতে পারবে না অথবা কেউ ব্রেক করতে পারবে না। তার মানে এই শব্দগুলো কোন ডিকশনারীতে নেই অথবা এগুলো কোন কমন নাম বা শব্দ নয়। Password ব্রেক করার একটি পদ্ধতি হলো brute force attack. যা মূলত তার ডিকশনারিতে থাকা শব্দগুলো একের পর এক সার্চ করে ব্রেক করার চেষ্টা করে। এই জন্য একটি ১৪ ক্যারেকটারের পাসওয়ার্ড থেকে একটি ১৫ ক্যারেকটারের পাসওয়ার্ড ব্রেক করা ৯০ গুণ কঠিন !

আপনি হয়ত এখানে খেয়াল করে দেখবেন আমি লিখেছি ক্যারেকটার(character), অক্ষর (letter) নয়। এর কারণ হলো একটি ভালো পাসওয়ার্ড অবশ্যই বিভিন্ন ক্যারেকটার সমন্বিত হবে যেমন Number, ছোট হাতের অক্ষর , বড় হাতের অক্ষর। আপনি যে ওয়েবসাইটে পাসওয়ার্ড দিচ্ছেন তা যদি স্পেশাল ক্যারেক্টার (যেমনঃ *,!,$,#, ইত্যাদি) গুলো ব্যাবহার করার অনুমতি দেয় তাহলে স্পেশাল ক্যারেক্টার ও পাসওয়ার্ড হিসেবে ব্যাবহার করা হবে নিরাপদ।

ভালো পাসওয়ার্ড এর উদাহরণঃ ধরুন আপনার নাম Rahim Sarkar. আপনি মনে রাখার সুবিধার্তে এটিকে উল্টোদিক দিয়ে লিখতে পারেন rakrasmihar । এটিকে আরও শক্তিশালী করা যায় এর শেষে আপনার জন্মসাল বা প্রিয় নম্বর যুক্ত করে। ধরুণ আপনার জন্মসাল হলো 1983। তাহলে আপনার পাসওয়ার্ড এখন হলো rakrasmihar1983 । এটিকে আরও শক্তিশালী করতে চান? তাহলে এর মাঝখানের কয়েকটি অক্ষর বড় হাতের করে দিন। আমি h ও m বড় হাতের করে দিলাম। তাহলে পাসওয়ার্ডটি এখন হলো rakrasMiHar1983 । এটিকে আরও শক্তিশালী করতে এর মাঝখানের i এর বদলে আপনি ! (আশ্চর্যবোধক চিহ্ণ) ব্যাবহার করতে পারেন। তাহলে এখন পাসওয়ার্ডটি দেখুনঃ rakrasM!Har1983 । পাসওয়ার্ডটি এখন অনেক শক্তিশালী। সহজে ব্রেক করা সম্ভব না। 

আসলে প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া উচিত। কিন্তু আমরা অনেকেই একই পাসওয়ার্ড অনেক যায়গায় দিয়ে থাকি। আপনি যদি পাসওয়ার্ড সবসময় ভুলে যান তাহলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যাবহার করতে পারেন। অথবা আপনি আপনার পাসওয়ার্ডগুলো একটি এক্সেল ডকুমেন্টে লিখে সেভ করতে পারেন। আর হ্যা এক্সেল ফাইলটিও অব্শ্যই একটি পাসওয়ার্ড দ্বাড়া সুরক্ষিত রাখবেন।

Wednesday, October 03, 2012

ডাউনলোড নিয়ে সকল সমস্যার সমাধান (পর্বঃ২) – টরেন্ট সমাচার


টরেন্ট এর কথা শুনে অনেকেই বলেন এটা আবার কী? ইহা খায় না মাথায় দেয়? আসলে টরেন্ট মজার একটা জিনিস। আমরা সাধারণত কোন সারভারে আপলোড করা ফাইল ডাউনলোড করে থাকি। এখন তো সারভারে ফাইল আপলোড করতে স্পেস কিনতে হয়। এতে আপনি ফাইল শেয়ার করতে গেলে আপনার খরচ বেশি হবে। আবার আপনি চিন্তা করছেন সমস্যা কী-আপনি তো ই-মেইল এর মাধ্যমে ফাইল শেয়ার করতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হলো আপনি একটি ই-মেইলে সবোর্চ্চ ২০০ মেগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন। তাহলে উপায় কী? উপায় একটা আছে। সেটা হলো টরেন্ট।
টরেন্ট এর মাধ্যমে আপনি যে কোন সাইজের ফাইল/ফোল্ডার শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে আপনার বন্ধুটি সরাসরি আনার পিসি থেকে ফাইল ডাউনলোড করতে পারবে। তো টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করার পূর্বে কয়কেটি শব্দের সাথে পরিচিত হই।
  • ক্লায়েন্টে(client): যে সফটওয়্যার-এর মাধ্যমে আপনি ফাইল আপলোড/ডাউনলোড করবেন
  • সীড(seed): যিনি ফাইল শুধুমাত্র আপলোড করেন
  • পীর(peer): যিনি একই সাথে আপলোড ও ডাউনলোড করেন
  • ট্রাকার(tracker): যে ওয়েব সাইটে .torrent ফাইলটি আপলোড করা থাকে
তো আসুন এবার আমরা টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করা শিখি। টরেন্ট ডাউনলোড করতে প্রথমেই আমাদের প্রয়োজন Torrent Client. ইন্টারনেটে আপনারা কয়েক রকমের torrent client পাবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য্ কয়েকটি হলোঃ
  1. Bit Torrent
  2. μTorrent
  3. Bit Commet
এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় Torrent Client হলো μTorrent(মিউ টরেন্ট)। তাই আমরা এটি ব্যাবহার করে টরেন্ট ফাইল ডাউনলোড করা শিখব। প্রথমে এখান থেকে μTorrent ডাউনলোড করে নিন। μTorrent ডাউনলোড করে সেটাপ করুন। আশাকরি নিজে নিজে সেটাপ করতে পারবেন।
সেটাপ করার পরর এবার আমাদের টরেন্ট খোজার পালা। এজন্য আমরা টরেন্ট সার্চ ইঞ্জিনের সহায়তা নিব। ইন্টারনেটে অনেকগুলো টরেন্ট সার্চ ইঞ্জিন পাবেন, তবে আমার পছন্দের সার্চ ইন্জিনটি হলো torrentz.eu । clip_image002
ধরুন, আমরা Kungfu Panda 2 মুভিটা ডাউনলোড করতে চাই। তাহলে আমরা সার্চ বক্সে Kungfu Panda 2 লিখে সার্চ দেই।
এবার অনেকগুলো সার্চ রেজাল্ট পাওয়া যাবে। এখানে আপনি ফাইল সাইজ, সীড এবং পীর এর সংখ্যা দেখে লিংকে ক্লিক করবেন।
clip_image004
উপরের চিত্রে দেখেন প্রথমে যে লিংকটি আছে তার সীড সংখ্যা ৬,০৭৮ এবং পীর এর সংখ্যা ৭২৯। তাই আমরা এটিতে ক্লিক করব। এটির উপর ক্লিক করলে আপনারা নিম্নের ন্যায় স্ক্রিন দেখতে পারবেন।
clip_image006
এখানে প্রথম লিংকটা দেখতে পারবেন লেখা আছে Direct Download. এটাতে কখনও ক্লিক করবেন না। কারণ এটা হলো একটি স্পন্সরড লিংক। যাই হোক। নিচের যে কোন লিংকে আপনি ক্লিক করলে একটি নতুন উইন্ডোতে যাবেন। আমার এই টিউটোরিয়ালে আমি bt-chat.com এ ক্লিক করেছি।
এখানে নিচে দেখুন Download এর চিহ্ণসহ Download বাটন আছে। ওটাতে ক্লিক করুন। কোন কোন টরেন্ট সাইটে আপনি এই কথাগুলো দেখতে পারবেন। Torrent Download অথবা Magnet Link এই দুইটার যে কোন একটাতে আপনাকে ক্লিক করতে হবে।
clip_image008
যেমন এক্ষেত্রে আমি Download বাটনে ক্লিক করলাম। এর ফলে নিচের মতো একটি উইন্ডো আসবে।
clip_image009
Open with থেকে μTorrent সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন। এর ফলে আপনার টরেন্ট ফাইলটি μTorrent এর মাধ্যমে ডাউনলোড শুরু হয়ে যাবে। এর পরের উইন্ডোতে আপনাকে ডাউনলোড লোকেশন সেট করতে হবে। সেট করা হয়ে গেলে Start Download বাটনে ক্লিক করুন।
clip_image011
এখন আপনি μTorrent টরেন্ট উইন্ডোতে দেখুন ডাউনলোড শুরু হয়েছে। আপনি চাইলেই একটি টরেন্টে থাকা ফাইলগুলোর মধ্যে আপনার নির্বাচিত কিছু ফাইল ডাউনলোড করতে পারবেন। এজন্য নিচের ছবির মতো Files ট্যাবে ক্লিক করুন। এটি μTorrent উইন্ডোর একদম নিচে অবস্থিত।
clip_image013
এখানে আপনি আপনার টরেন্টের ফাইলগুলোর লিস্ট দেখতে পারবেন। যে ফাইলটি ডাউনলোড করতে চাননা সেটির উপর রাইট বাটন ক্লিক করে Don’t Download এ ক্লিক করুন।
clip_image014
আর হ্যাঁ ডাউনলোড শেষ হলে আপনি নিচের ছবির মতোন নোটিফিকেশন দেখতে পারবেন।
clip_image015
কিছু সতর্কতাঃ

**টরেন্টের মাধ্যমে যেহেতু অন্যে কম্পিউটার থেকে সরাসরি ডাউনলোড করতেছি তাই এর মাধ্যমে ভাইরাস আপনার কম্পিউটারে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে আপনার উচিত একটি শক্তিশালী এন্টিভাইরাস ব্যাবহার করা।
**অনেকেই টরেন্ট ডাউনলোড চলাকালীন সময়েই ডাউনলোডকৃত ভিডিও ফাইলগুলো চালিয়ে দেখার চেষ্টা করেন। এটা কখনও করবেন না। এতে আপনি কষ্ট করে যে ফাইল ডাউনলোড করতেছেন তা করাপ্টেড হতে পারে।
**ডাউনলোড শেষ হলে টরেন্ট ফাইলটি সিড হতে থাকে। অর্থাৎ আপনি তখন আপলোড করেন। তাই আপনি যদি না চান অথবা লিমিটেড ইন্টারনেট ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে ডাউনলোড শেষ হলে সিড স্টপ করবেন।
পোস্টটি অনেকদিন আগে করে রেখেছিলাম। ব্যাস্ত থাকার কারণে আপলোড করা হয়নি। আপানি যদি আমাদের পূর্বের পর্ব মিস করে থাকেন তাহলে এখনি ভিজিট করুনঃ ডাউনলোড নিয়ে সকল সমস্যার সমাধান (পর্বঃ১)

Wednesday, September 26, 2012

ফ্রি এন্টি-ভাইরাস ! বেছে নিন আপনার পছন্দেরটি

আমরা প্রতিনিয়ত একজন আর একজনের কাছ থেকে পেনড্রাইভের মাধ্যমে তথ্য আদান প্রদান করতেছি। কিন্তু এর মাধ্যমেই বেশির ভাগ কমপিউটারে ভাইরাস ছড়ায়। তাই ভাইরাস হতে রক্ষা পাবার জন্য আমাদরে সবসময় এন্টিভাইরাস ব্যাবহার করা উচিত। আজ এই পোস্টটিতে আমি বিভিন্ন ফ্রি এন্টিভাইরাস সম্পর্কে লিখতেছি। তবে একটা কথা ফ্রি এন্টিভাইরাস শুধুমাত্র বেসিক প্রোটেকশন দেয়। তাই সম্পূর্ণ সুরক্ষার জন্য ভালো এন্টিভাইরাস কিনে ব্যাবহার করাই ভালো।

Bangla Font Problem ?


Are you having problem visiting our website?
Cant you see Bangla properly ?
Are you seeing Boxes instead of Bangla words ?
Are you seeing Bangla words like scrambled like the following picture ?
 


If you are having these problems then follow these simple steps.

For Windows XP:

Step 1. Go to this link and download iComplex.exe
Step 2. When download is finished open the file and click on Install Complex Script button.

Step 3. After doing this restart your PC. Hope you will now see Bangla properly. If not proceed to next Windows Vista / 7 / 8 part to configure Firefox browser.

For Windows Vista / 7 / 8 :

Step 1. At first download SolaimanLipi font from here.
Step 2. Now install the font. ( To install open the font and click on Install button ).
Step 3. Open Firefox.
Step 4. From firefox menu click on Options. A window will appear.

Step 5. Click on Content Tab. Then select the Default font: to SolaimanLipi. Then click OK.
Congratulations ! You have successfully completed the steps to view Bangla properly.
Now try to read the sentence:
আমি বাংলা পড়তে পারছি !!

Friday, September 14, 2012

নিয়ে নিন অ্যাডোব রিডারের বিকল্প !

আমরা pdf ফাইল পড়ার জন্য সাধারণত Adobe Reader ব্যাবহার করি। কিন্তু এটি অনেক ভারি সফটওয়্যার হওয়ায় স্লো পিসিতে ব্যাবহার করতে সমস্যা হয়। তাই আমি আজ আপনাদের একটি PDF রিডারের সাথে পরিচয় করে দিচ্ছি। এটিকে আপনারা অ্যাডোব রিডারের বিকল্প হিসেবে ব্যাবহার করতে পারবেন। এর নাম Foxit Reader.

Foxit Reader এর কিছু বৈশিষ্ট হলোঃ

  • Fast - read PDF files without waiting.
  • Lightweight - PDF reader that is easily deployable and doesn't exhaust system resources.
  • Secure - so you don't get infected with viruses and can keep sensitive information safe within your PDF documents.
  • A Platform - so you can extend the Foxit Reader by creating your own value added capabilities for internal use or for resale.

Foxit Reader ব্যাবহার করার জন্য আপনার কম্পিউটারের নূন্যতম যে কনফিগারেশন থাকা প্রয়োজনঃ

  • 1.3 GHz or faster processor.
  • 64 MB RAM (Recommended: 128 MB RAM or greater).
  • 52 MB of available hard drive space.
  • 800x600 screen resolution.

ডা্উনলোড করুন এখান থেকে।

Tuesday, September 11, 2012

এখন বিদেশী ভাষার ওয়েবসাইট দেখুন মাতৃভাষা বাংলায়

1
Google Translator এর মাধ্যমে আপনি এখন বিশ্বের বেশ কয়েকটি ভাষার ওয়েবসাইট বাংলা ভাষায় দেখতে পারবেন। এজন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
ধাপ একঃ প্রথমে Google Translator এর ওয়েবসাইট http://translate.google.com এ যান। পাশের ছবির মতন দেখতে পারবেন।

ধাপ দুইঃ এখান থেকে To:English

Monday, September 10, 2012

আসুন C প্রোগ্রামিং শিখি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রোগ্রামার হতে চান। কিন্তু প্রোগ্রাম লেখা জানার উপায় না জানার জন্য অনেকেরই প্রোগ্রাম শেখা হয় না। তাই আমি আমার আজকের এই পোস্টে কিভাবে প্রোগ্রাম লিখে কম্পাইল করে চালাতে হয় তা বর্ণনা করবো। তো চলুন শুরু করা যাক।

প্রাথমিক প্রস্ততিঃ

আমরা জানি যে কম্পিউটার ০ ও ১ ছাড়া অন্য কোন তথ্য পড়তে ও লিখতে পারে না। তাই আমরা যে সকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ লিখবো তা কম্পিউটারের ভাষায় রূপান্তরের জন্য প্রয়োজন Compiler. আমরা যে কোন টেক্সট এডিটর সফটওয়্যার (যেমনঃ Notepad) এ প্রোগ্রাম লিখে তা compler দ্বারা কম্পাইল করতে পারি। কিন্তু আমি আমার এই পোস্টে IDE ব্যাবহার করতেছি। IDE মানে হল Integrated Development Environment. এর মধ্যেই টেক্সট এডিটর ও কম্পাইলার দেওয়া আছে। প্রতিটি প্রোগ্রাম এর জন্য আলাদা আলাদা IDE আছে। যেমন C/C++ প্রগ্রামের জন্য কয়েকটি IDE হলো Turbo C++, Code Blocks, Eclipse, Codlite ইত্যাদি।   আমি এই পোস্টে যে IDE ব্যাবহার করতেছি তার নাম হলো Quincy 2005।

Quincy 2005 পরিচিতি ও ডাউনলোডঃ

Saturday, September 08, 2012

আপনার পুরোতন উইন্ডোজকে দিন নতুন উইন্ডোজ ৮ এর রূপ

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম Windows 8 এর ফাইনাল ভার্শন সামনে আসছে। এর নতুন রূপের অনেকেই প্রশংসা করেছে। আপনি নিজেও হয়তো উইন্ডোজ ৮ এর নতুন রূপ পছন্দ করেন। কিন্তু একটি নতুন অপারেটিং সিস্টেম সেটাপ দেওয়া অনেক ঝামেলার। আপনি চাইলেই আপনার বর্তমান উইনডোজের চেহারা আনকরা নতুন Windows 8 এর মতো দিতে পারেন। এজন্য আপনাকে Windows 8 Transformation Pack ব্যাবহার করতে হবে।

আপনি ইন্টারনেটে ঘাটলে বেশ কয়েকটি Windows 8 Transformation Pack পাবেন। কিন্তু এদের মধ্যে Windows X’s Live এর তৈরী Transformation Pack টি সহজেই সেটাপ করা যায়। এর কিছু Screenshot দেখে নিনঃ

http://www.windowsxlive.net/assets/galleries/481/8tp.jpg

http://www.windowsxlive.net/assets/galleries/481/xp_win8.jpg

http://www.windowsxlive.net/assets/galleries/481/xp_win8.jpg

Requirements
  • .NET Framework 2.0 - Required for system files transformation in Windows XP/Server 2003 x64 Editions Only.
  • .NET Framework 4.5 - Required for Windows 8 features like User Tile/Metro UI Desktop/Auto-colorization.

ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

Wednesday, September 05, 2012

সামুর ইমোগুলো ফেসবুকে ব্যাবহার করুন

সামু (সামহোয়্যার ইন ব্লগ) হলো পৃথিবীর প্রথম বাংলা ব্লগ। এই ব্লগের ইমোগুলো অনেক সুন্দর ও মজাদার। এতোদিন এই ব্লগের ইমোগুলো ফেসবুকে টাইপ করে লেখা লাগত। অনেকের পক্ষেই ইমোগুলোর কোড মনে রাখা সম্ভব নয়। তাই আজ আমি আপনাদের ইমোগুলো চ্যাটবারে ক্লিক করে বসানোর ব্যাবস্থা শিখিয়ে দিবো।।

এজন্য আমাদের দরকার একটি অ্যাডঅন ও Mohammad Mohib ভাই এর তৈরী একটি জাভাস্ক্রিপ্ট।

অ্যাডঅন সেটাপঃ

Mozilla Firefox এর জন্যঃ প্রথমে এই লিংকে যান।

1

এখান থেকে +Add to Firefox বাটনে ক্লিক করুন। Addon টি ডাউনলোড শুরু হবে। ডাউনলোড শেষ হলে Install Now বাটনে ক্লিক করুন।

2

এবার Restart Now এ ক্লিক করে ব্রাউজার রিস্টার্ট করে নিন। প্রথম ধাপ সম্পন্ন।

Google Chrome এর জন্যঃ প্রথমে এই লিংকে যান।

এরপর ADD TO CHROME এ ক্লিক করে Extention টি সেটাপ করে নিন।

জাভাস্ক্রীপ্ট যোগ করাঃ

প্রথমে এই লিংকে চলে যান।

3

এরপর INSTALL বাটনে ক্লিক করুন। তাহলে নিচের উইন্ডোটি দেখতে পারবেন।

4

এখান থেকে আবার Install বাটনে ক্লিক করুন।

আপনার কাজ শেষ। এখন ফেসবুকে কারো সাথে চ্যাটিং করার সময় নিচের মতোন দেখতে পারবেন।

5

এখান থেকে শুধুমাত্র ইমোর উপর ক্লিক করলেই কোড অটোমেটিকভাবে বসে যাবে। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

Tuesday, August 28, 2012

ডাউনলোড নিয়ে সকল সমস্যার সমাধান (পর্বঃ১)


আজকের এই পোস্টটি শুধুমাত্র নতুনদের জন্য, যারা নতুন ইন্টারনেট ব্যাবহার করছে।

নতুনেরা ডাউনলোড করতে যে সকল সমস্যায় পড়েঃ


1.       একটি ফাইল ডাউনলোড করতে গিয়ে আরেকটি ফাইল ডাউনলোড হচ্ছে।
2.       কারেন্ট চলে যাবার কারণে বড় ধরণের ফাইল ডাউনলোড শেষের দিকে এসে বন্ধ হয়ে গেছে। তাই বাধ্য হয়ে আবার শুরু থেকে ডাউনলোড করতে হয়।

এবার জেনে নিন আপনার এই সমস্যাগুলোর সমাধানঃ

1.       আসলে আমরা যেই সকল ফাইল ডাউনলোড করে থাকি তার বেশির ভাগই কোন না কোন হোস্টিং সাইট যেমনঃ Mediafire, Putlocker, Jumbofiles, 180 Upload ইত্যাদি সাইটে জমা থাকে। সেখান থেকে আপনাকে ডাউনলোড করতে হয়। এ সকল সাইটে যদি আপনি টাকা দিয়ে অ্যাকাউন্ট না কিনে থাকেন তাহলে তারা তাদের আয় বাড়ানোর জন্য পুরো ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ভরিয়ে  রাখে। অনেক ক্ষেত্রে মূল ডাউনলোড লিংকের চেয়ে বিজ্ঞাপনের ডাউনলোড কথাটি বেশি হাইলাইট করা থাকে। এ কারণে আপনি অন্য একটি ফাইল ডা্নলোড করে ফেলেন।
2.       আপনি যদি একটি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ব্যাবহার করেন তাহলে খুব সহজেই আপনি আপনার ডাউনলোড পজ / রিজুম করতে পারবে। এর ফলে কারেন্ট চলে গেলেও আপনার ডাউনলোড যেখানে বন্ধ হয়ে গিয়েছিল সেখান থেকেই আবার চালু করতে পারবেন। এজন্য আপনাকে আবার প্রথম থেকে ডাউনলোড শুরু করতে হবে না। আপনি ইন্টারনেট এ অনেক ডাউনলোড ম্যানেজার পাবেন। যেমনঃ Free Download Manager (FDM), Internet Download Manager (IDM), Download Accelarator Plus ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে ভাল হল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমার দেখা সবচেয়ে সেরা ডাউনলোড ম্যানেজার। কিন্তু এই সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যায় না। সফটওয়্যারটি আপনি ৩০ দিন পর্যন্ত বিনামূল্যে ব্যাবহার করতে পারবেন। এরপর আর পারবেন না। তবে চিন্তার কিছু নেই। আমি আপনাদেরকে এর প্রি-একটিভেটেড ভার্সন দিচ্ছি। যার ফলে আপনি আজীবন এটি ব্যাবহার করতে পারবেন। এটি ডাউনলোড করার সাথে সাথে আপনি কিন্তু Mediafire থেকে ডাউনলোড করাও শিখে যাচ্ছেন ;-)
প্রথমে আপনি এই লিঙ্ক-এ ক্লিক করে মিডিয়াফায়ার এর ওয়েবসাইটে চলে যান। 


এখানে আপনি আশে পাশে অনেক DOWNLOAD শব্দ দেখতে পারবেন। আসলে মূল ডাউনলোড লিঙ্ক হল মাঝখানের সবুজ বাটনে লেখা Download (5.5 MB)Mediafire এর ওয়েবসাইট এর যে সকল ফাইল আপলোড করা থাকে সেসকল ফাইল ডাউনলোড করার জন্য আপনাকে এই মাঝখানের ডাউনলোড বাটনটিতে ক্লিক করতে হবে।

বাটনটিতে ক্লিক করলে আপনাকে নিচের মতন একটি উইন্ডো দেখাবে।

এখান থেকে আপনি Safe File এ ক্লিক করে OK বাটনে ক্লিক করুন। এরফলে ডাউনলোড শুরু হবে। ডাউনলোড শেষ হলে ফাইলটি ওপেন করুন। এর মধ্যে আপনি IDM 6.12 Build 2 Preactivated নামে একটি ফাইল পাবেন। এটিতে Double ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে আপনার সফটওয়্যারটি সেটআপ হবে।

ব্যাস আপনার কাজ সম্পন্ন। এবার যেকোনো ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করলেই IDM দিয়ে ডাউনলোড শুরু হবে। (এজন্য আপনাকে Start Download বাটনে ক্লিক করতে হবে।


সতর্কতাঃ
IDM সফটওয়্যার টি যদি আপডেট নিতে চায় তবে কখনই আপডেট করতে দিবেন না।
আপনার কম্পিউটারে যদি পূর্বে আইডিএম সেটআপ করা থাকে তাহলে তা আনইন্সটল করে নিতে হবে।

আজ আর নয়। বুঝতে সমস্যা হলে আপনার মন্তব্য দিয়ে জানান।

Saturday, August 25, 2012

ব্লগস্পট সাইট ভিজিট করতে পাচ্ছেন না?

সাধারণত ISP-র DNS সমস্যার কারণে অনেকে ব্লগস্পট বা অন্য কোন ওয়েবসাইট ভিজিট করতে পারছেন না। এর সমাধান পাবার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

উইন্ডোজ ৭ -এর জন্যঃ


ধাপ একঃ প্রথমে আপনার টাস্কবারে নেটওয়ার্ক কানেকশনে ক্লিক করুন।
1

উবুন্তু ১২.০৪ এর জন্য অফলাইন ইন্সটলার

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উবুন্তু ব্যাবহার করতে চান। কিন্তু উবুন্তুর জন্য বেশিরভাগ অ্যাপ্লিকেশানই উবুন্তু সফটওয়্যার সেন্টার থেকে ইন্সটল করতে হয়। তাই আপনাদের জন্য কয়েকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশান এর জন্য অফলাইন ইন্সটলার নিয়ে আসলাম।

Ubuntu 12.04 LTS 32-Bit Offline Installer :
Audacious
md5sums: f03a6a569354d606286fedeba52c0bc7
size :  10.78 MB
Download: audacious-3.2.1-precise_x86.isi
Calibre-0.8.3
md5sums: a2be4f16251031f5fd689fa144d2bc1d
size : 36.3
Download: calibre-0.8.3-precise_x86.isi
Cairo Dock
md5sums: 8b3c975316d0ff7223fc76f124b763e3
size : 7.84 MB
Download :cairo-dock-precise_x86.isi
CCSM (Compiz Config Settings Manager)+Extra Plugins

md5sums: ed840794d277e0e830c064fe8a4f8ea4
size : 6.71 MB
Download: ccsm-extra-precise_x86.isi

Gimp 2.8 Final Version (stable)
md5sums: 07c3319825bd64b017397a284f323312
size : 31.65
Download: gimp-2.8.0-stable-precise_x86.isi
Gnome Cheese
md5sums:  d44f11a3dbd934300bcc17f9caa9038c
size : 53.14
Download: gnome-chesee-precise_x86.isi
Hotot
md5sums: 2aa9cb3f53a00dc460722c1ccb5c9ccc
size : 9.51
Download: hotot-precise_x86.isi

Inkscape-0.48.3
md5sums: 262e64dac6e99e8c939e9b5cbc253f03
size : 30.68
Download: inkscape-0.48.3-precise_x86.isi
Screenlets
md5sums: 5c647b783d12409d8e818a37569ce438
size : 18.51 MB
Download: screenlets-precise_x86.isi

Sigil-0.5.8
md5sums: 0bb1edb5ca1583699d8c1ba5450221b4
size : 11.78
Download: sigil-0.5.8-precise_x86.isi
Synaptic Package Manager+Gdebi
md5sums: 9f2b08f4ea459db5ee670f29c750dbae
size : 3.37 MB
Download: synaptic-gdebi-precise_x86.isi
Ubuntu Restricted Extras
(no java/openjdk, include adobe flashplayer 11.2)

md5sums: dd54b90e9dbb2bff7a46da34c3a3b42c
size : 68.14 MB
Download: restricted-extras-precise_x86.isi
VLC 2.0.1
md5sums: ecf0888aa83f860e26574956dbe02199
size :  23.34 MB
Download: vlc-2.0.1-precise_x86.isi
Wine 1.4
md5sums: 3b07ea983d06a8e0f2b16d4f22ec7498
size : 115.16 MB
Download: wine-1.4.0-precise_x86.isi

 

Ubuntu 12.04 LTS 64-Bit Offline Installer :
Audacious
md5sums: 6a53d8067aeecc3798264c1bba543b32
size : 7.39 MB
Download: audacious-3.2.1-precise_amd64.isi

Cairo Dock
md5sums: bfec985b26dd1c06600ab460f4c8153a
size : 7.76 MB
Download: cairo-dock-precise_amd64.isi
Calibre-0.8.3
md5sums: e9d2d121803b22a6ac2b49b001b44db9
size : 36.77
Download: calibre-0.8.3-precise_amd64.isi
CCSM (Compiz Config Settings Manager)
md5sums: 9d1aaace96d0c708821037467b7d873a
size : 5.50 MB
Download:ccsm-precise_amd64.isi

Gimp 2.8 RC 1

md5sums: 07d81d3fbffc0f8d2d67569708673708
size : 29.3 MB
Download: gimp-2.8.0-precise_amd64.isi

Hotot
md5sums: 302feafbad222a60c107cf3104906052
size : 9.28
Download: hotot-precise_amd64.isi
Download: Inkscape-0.48.3

md5sums: 92faa96580c3eeb101b839f5922e6b8e
size : 32.48
inkscape-0.48.3-precise_amd64.isi
Screenlets
md5sums: 6c95c8d609bd6784f0f91559d78b2fa4
size : 20.08 MB
Download: screenlets-precise_amd64.isi
Sigil-0.5.8

md5sums: cd209946b3c7a3188d3992d80bf5b0fc
size : 11.69
Download: sigil-0.5.8-precise_amd64.isi
Synaptic Package Manager+Gdebi
md5sums: f6c023f556f1d99ab8eff7b06b36c8e9
size : 3.74 MB
Download: synaptic-gdebi-precise_amd64.isi
Ubuntu Restricted Extras
(no java/openjdk, include adobe flashplayer 11.2)
md5sums: d6a08d61e5175dea967604bfa1f380a9
size :65.29 MB
Download: restricted-extras-precise_amd64.isi
VLC 2.0.1
md5sums: 962b567a191da005c7044f3d463ee0c8
size : 19.29 MB
Download: vlc-2.0.1-precise_amd64.isi
Wine 1.4
md5sums: ed09b1231065b67d0729709577384b1f
size : 180.94 MB
Download: wine-1.4.0-precise_amd64.isi

Isi ফাইল সেটআপ করার পদ্ধতিঃ

১। প্রথমে আপনার পছন্দের সফটওয়্যারের সেটআপ ফাইল গুলো ডাউনলোড করুন। এরপর ফাইল টির উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

২। এরপর Permission ট্যাবে গিয়ে Allow executing file as a program এ টিক চিহ্ন দিয়ে ওকে করুন।

৩। এরপর ফাইলটিতে ডাবল ক্লিক করে Run এ ক্লিক করুন।

৪। Authetication এর জন্য আপনার পাসওয়ার্ড দিন।

৫। ব্যাস। কিছুক্ষনের মদ্ধে আপনার অ্যাপ্লিকেশানটি সেটআপ সম্পন্ন হবে।

বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুনঃ

 

বিঃদ্রঃ সফটওয়্যারগুলোর অফলাইন ইন্সটলার গুলো আমি তৈরি করিনি বা আপলোড করিনি। মূলত আমার নিজের জন্য গুগলে খুজতে গিয়ে পেয়েছি। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম।

আপনারা ইচ্ছা করলে আমার ওয়ার্ডপ্রেসে করা ওয়েবসাইটটি দেখতে পারেন।

লিঙ্কঃ http://techprojukti.tk

ফেসবুক ফ্যানপেজঃ http://facebook.com/techprojukti

উইন্ডোজ সেভেনের স্টার্ট মেনু কাস্টোমাইজ করুন

যারা সম্প্রতি উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ ৭ এ শিফট করেছেন তারা নিশ্চই স্টার্ট মেনুর Run কমান্ডটি মিস করছেন। আপনি খুব সহজেই Run কমান্ডটি ফিরিয়ে আনতে পারবেন। এছাড়াও আপনি আরও অনেক ফিচার এনাবল/ডিজাবল করতে পারবেন। এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

প্রথমেই আপনার টাস্কবারের ফাকা জায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

Thursday, August 23, 2012

Windows 7-এ শর্টকাট কী এর ব্যাবহারঃ দ্বিতীয় পর্ব (Windows Logo Key এর ব্যাবহার)

এটি একটি ধারাবাহিক পোস্ট। আজ এর দ্বিতীয় পর্ব। এবারের পর্বে থাকছে Windows Logo Key (clip_image002) এর ব্যাবহার।
আমরা সাধারাণত Start মেনু ওপেন করতে Windows Logo Key ব্যাবহার করে থাকি। কিন্তু এর সাথে আরও কিছু কী চেপে আমরা অনেক কাজ সহজেই করতে পারি।

Windows 7-এ শর্টকাট কী এর ব্যাবহারঃ প্রথম পর্ব ( সাধারণ কাজের জন্য )

আচ্ছালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের জন্য Windows 7 এর জন্য শর্টকাট নিয়ে পোস্ট শুরু করলাম। এটি একটি সিরিজ পোস্টের প্রথম পর্ব। আজকের পর্বে থাকছে আমাদের প্রতিদিনের সাধারণ কাজসমূহের শর্টকাট।
প্রথমেই চলুন জেনে নেই শর্টকাট কী বলতে কি বুঝায়। শর্টকাট কী হল একটি বা একাধিক কী এর সমষ্টি যা ব্যাবহার করে সহজেই অল্প সময়ে অনেক কাজ করা যায়। যেমন ধরুণ আপনি কোনো একটি সফটওয়্যার এর সাহায্য ফাইল দেখতে চান। এজন্য আপনাকে File > Help অথবা About > Help অথবা Help বাটনে ক্লিক না করেই শুধুমাত্র কীবোর্ড এর F1 key চাপলেই আপনি হেল্প ফাইল দেখতে পারবেন। এতে আপনার কিছুটা হলেও সময় বাচবে।

Monday, August 13, 2012

আপনার ব্রাউজারটিকে মনের মতো থিম দিয়ে সাজান

আপনি কি আপনার ব্রাউজারকে সবসময় একরকম দেখতে দেখতে একঘেয়ামী বোধ করতেছেন? আপনি চাইলেই আপনার  এই একঘেয়ামীতা দূর করতে পারেন। এজন্য আপনি আপনার ব্রাউজারকে মনের মতন থিম ও অ্যাডঅনস দিয়ে সাজাতে পারেন। থিমগুলো আপনি ডাউনলোড করতে পারেন আবার নিজে তৈরীও করতে পারেন। আমরা মূলত Mozilla Firefox, Google Chrome এবং Opera Browser বেশি ব্যাবহার করে থাকি। তাই এই তিনটি ব্রাউজারের থিম ব্যাবহারের বর্ণনা দিচ্ছি।

 

Friday, August 10, 2012

ডেস্কটপ ইমেইল ক্লায়েন্ট

আপনি ইমেইল দেখার জন্য কী করে থাকেন? নিশ্চই gmail.com অথবা mail.yahoo.com অথবা আপনার পছন্দের ইমেইল প্রভাইডারের প্রভাইডারের ওয়েবসাইটে লগিন করে দেখেন? কিন্তু আপনি যদি একটি Desktop Email Client ব্যাবহার করেন তাহলে আপনি আপনার ডেস্কটপ থেকেই আপনার ইমেইলসমূহ পড়তে পারবেন।
Desktop Email Client সমূহ মূলত আপনার সম্পূর্ণ মেইলবক্সটি ডাউনলোড করে রাখে। ফলে আপনি অফলাইনে থাকলেও পুরোতন মেইলগুলো অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও আপনি ইন্টারনেটে সংযুক্ত থাকলে আপনার নতুন ইমেইল আসলেই আপনি নোটিফিকেশন পাবেন। আপনি Desktop Email Client  ব্যাবহার করে অন্যদেরকে ইমেইলও করতে পারবেন।

Saturday, May 19, 2012

উইকিপিডিয়া থেকে আর্টিকেলসমূহ PDF ফাইল হিসেবে ডাউনলোডের উপায়


উইকিপিডিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ। এতে শুধুমাত্র ইংরেজি ভাষায় ৩৯,৫৪,৪১১+ টি আর্টিকেল রয়েছে। ইংরেজি সহ এই সাইটে ২৮৫টি ভাষায় আর্টিকেল পাওয়া যায়। প্রতিদিন গড়ে ৩৬৫ মিলিয়ন লোক উইকিপিডিয়া ভিসিট করে থাকে। বাংলা ভাষায় উইকিপিডিয়া ভিসিট করতে এই লিংকে ক্লিক করুন
এতে আপনি প্রচুর প্রয়োজনীয় আর্টিকেল পাবেন যা আপনার সংরক্ষণ করে রাখার প্রয়োজন হতে পারে। তো যে কোন আর্টিকেল সংরক্ষণ করার জন্য নিচের ধাপগুলোন অনুসরণ করুন।
.          আর্টিকেল যে পৃষ্ঠায় আছে

Saturday, January 07, 2012

আসুন পরিচিত হই কয়েকটি জানা-অজানা ইন্টারনেট ব্রাউজারের সাথে


আমাদের ইন্টারনেট ব্রাউজ করতে হলে অবশ্যই ইন্টারনেট ব্রাউজারের প্রয়োজন। তাই আমাদের আজকের বিষয় ইন্টারনেট ব্রাউজার। চলুন আজকে আপনাদেরকে কয়েকটি ইন্টারনেট ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দেই।


Internet Explorer:

পরিচিতিঃ আমরা যারা মাইক্রোসফট এর উইনডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহার করি তারা ইন্টারনেট এক্সপ্লোরার এর সাথে এটি হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং অধিক ব্যবহৃত ব্রাউজার। নিরাপত্তা, উন্নত RSS ফীড, CSS, Ajax সাপোর্টের জন্য এটি আরও অধিক জনপ্রিয় হয়েছে। এই ব্রাউজারটি সর্বপ্রথম ১৯৯৫ সালে উইনডোজ ৯৫ এর জন্য অ্যাড-অন Plus! For Windows 95 এর          সাথে যুক্ত করা হয়। পরবর্তীতে এটি উইনডোজ অপারেটিং সিস্টেম এর সাথে বাই-ডিফল্ট দেয়া হয়। প্রথম থেকেই এটি সর্বাধিক ব্যবহৃত ব্রাউজার। ১৯৯৯ সালে ৯৫% এবং বর্তমানে (জুন ২০১১ অনুসারে) ৪০.৯% লোক ইন্টারনেট এক্সপ্লোরার ব্যাবহার করে থাকেন।
ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন ভার্শনে নিম্নলিখিত সুবিধাগুলি রয়েছেঃ
  • Accelerators -