Saturday, August 25, 2012

ব্লগস্পট সাইট ভিজিট করতে পাচ্ছেন না?

সাধারণত ISP-র DNS সমস্যার কারণে অনেকে ব্লগস্পট বা অন্য কোন ওয়েবসাইট ভিজিট করতে পারছেন না। এর সমাধান পাবার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

উইন্ডোজ ৭ -এর জন্যঃ


ধাপ একঃ প্রথমে আপনার টাস্কবারে নেটওয়ার্ক কানেকশনে ক্লিক করুন।
1
ধাপ দুইঃ এবার যে কানেকশন থেকে সমস্যা হচ্ছে সেই কানেকশনে রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। তাহলে আপনি নিচের মতন উইন্ডো দেখতে পারবেন।
2
ধাপ তিনঃ এখান থেকে আপনি Networking ট্যাবে যান। এরপর Internet Protocol Version 4 (TCP/IPv4) এ ক্লিক করে Properties বাটনে ক্লিক করুন। এর ফলে নতুন যে উইন্ডো আসবে তাতে নিচের ছবির মতো করে তথ্য দিন।
3
ধাপ চারঃ অর্থাৎ Use the following DNS server address: এ ক্লিক করে Preferred DNS server: 4.2.2.5 এবং Alternate DNS server: 4.2.2.8 দিন। এবার OK প্রেস করে পূর্বের উইন্ডোতে  ফিরে গেলে আবার OK চাপুন। এবার কানেকশন ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখুন ব্লগস্পট সাইট ওপেন হচ্ছে।

উইন্ডোজ ৮ -এর জন্যঃ


ধাপ একঃ প্রথমে আপনার ডেস্কটপের টাস্কবারের Network আইকনে  ( দেখতে উইন্ডোজ ৭ এর অনুরূপ) ক্লিক করুন। নিচের মতো দেখতে পারবেন।

ধাপ দুইঃ এখান থেকে আপনার কানেকশনের উপর রাইট বাটন ক্লিক করে View Connection properties এ ক্লিক করুন।


এরপরের ধাপগওলো উপরের উইন্ডোজ ৭-এর জন্য  অংশের ধাপ তিন ও চার প্রয়োগ করুন।


No comments:

Post a Comment