Thursday, August 23, 2012

Windows 7-এ শর্টকাট কী এর ব্যাবহারঃ প্রথম পর্ব ( সাধারণ কাজের জন্য )

আচ্ছালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের জন্য Windows 7 এর জন্য শর্টকাট নিয়ে পোস্ট শুরু করলাম। এটি একটি সিরিজ পোস্টের প্রথম পর্ব। আজকের পর্বে থাকছে আমাদের প্রতিদিনের সাধারণ কাজসমূহের শর্টকাট।
প্রথমেই চলুন জেনে নেই শর্টকাট কী বলতে কি বুঝায়। শর্টকাট কী হল একটি বা একাধিক কী এর সমষ্টি যা ব্যাবহার করে সহজেই অল্প সময়ে অনেক কাজ করা যায়। যেমন ধরুণ আপনি কোনো একটি সফটওয়্যার এর সাহায্য ফাইল দেখতে চান। এজন্য আপনাকে File > Help অথবা About > Help অথবা Help বাটনে ক্লিক না করেই শুধুমাত্র কীবোর্ড এর F1 key চাপলেই আপনি হেল্প ফাইল দেখতে পারবেন। এতে আপনার কিছুটা হলেও সময় বাচবে।

নিচে আমি Windows 7 এর কিছু সাধারণ শর্টকাট এর তালিকা ও এর ব্যাখা দিলাম।

শর্টকাট কী সমূহ
কীগুলো প্রেস করলে যা ঘটবে
F1 Help Window দেখতে পারবেন
Ctrl+C (or Ctrl+Insert) যে কোনো ফাইল / ফোল্ডার / টেক্সট আপনি এই কমান্ড এর সাহায্যে কপি করতে পারবেন
Ctrl+X যে কোনো ফাইল / ফোল্ডার / টেক্সট আপনি এই কমান্ড এর সাহায্যে কাট করতে পারবেন। সাধারণত কোনো ফাইল / ফোল্ডার / টেক্সট এক যায়গা থেকে আর এক যায়গায় মুভ করতে কাত কমান্ড ব্যাবহার করা হয়।
Ctrl+V (or Shift+Insert) যে কোনো ফাইল / ফোল্ডার / টেক্সট আপনি এই কমান্ড এর সাহায্যে কপি করতে পারবেন
Ctrl+Z এই কমান্ড এর সাহায্যে আপনি পূর্বের করা কোনো কাজ ফিরে পেতে পারেন
Ctrl+Y Ctrl+Z এর বিপরীত
Delete (or Ctrl+D) যে কোনো আইটেমকে  Recycle Bin এ পাঠাতে পারবেন
Shift+Delete যে কোনো আইটেমকে আজীবনের জন্য মুছে ফেলতে পারেন
F2 এই বাটন চেপে আপনি যে কোনো ফাইল / ফোল্ডার Rename করতে পারবেন
Ctrl+Right Arrow Move the cursor to the beginning of the next word
Ctrl+Left Arrow Move the cursor to the beginning of the previous word
Ctrl+Down Arrow Move the cursor to the beginning of the next paragraph
Ctrl+Up Arrow Move the cursor to the beginning of the previous paragraph
Ctrl+Shift with an arrow key Select a block of text
Shift with any arrow key একাধিক ফাইল / ফোল্ডার / টেক্সট সিলেক্ট করা
Ctrl with any arrow key+Spacebar নির্দিষ্ট কিছু ফাইল সিলেক্ট করা
Ctrl+A একটি ডকুমেন্ট / উইন্ডো এর সকল আইটেম সিলেক্ট করা
F3 ফাইল / ফোল্ডার খোঁজা।
Alt+Enter যে কোনো সিলেক্টেড ফাইল / ফোল্ডার এর Properties দেখতে পারবেন
Alt+F4 চলমান অ্যাপ্লিকেশান এক্সিট করা
Alt+Spacebar চলমান অ্যাপ্লিকেশান এর শর্টকাট মেনু দেখা
Alt+Tab চলমান অ্যাপ্লিকেশানসমূহএর মধ্যে সহজেই switch করা
Ctrl+Alt+Tab Arrow কীসমূহের সাহায্যে চলমান অ্যাপ্লিকেশানসমূহ switch করা
Ctrl+Mouse scroll wheel ডেক্সটপ এর আইকন সমূহের সাইজ পরিবর্তন কয়রা
Windows logo key clip_image002 +Tab Aero Flip 3-D ইফেক্ট এ চলমান অ্যাপ্লিকেশানসমূহএর মধ্যে সহজেই switch করা
Ctrl+Windows logo key clip_image002[1] +Tab Aero Flip 3-D ইফেক্ট এ Arrow কীসমূহের সাহায্যে চলমান অ্যাপ্লিকেশানসমূহএর মধ্যে সহজেই switch করা
F4 Windows Explorer এ এড্রেস বার এ চলে যেতে
Ctrl+Esc Start menu ওপেন করা
F5 (or Ctrl+R) রিফ্রেশ করা
Alt+Up Arrow Windows Explorer এর পূর্বের ফোল্ডার এ ফিরে যাইয়া
Esc বরতমান টাস্ক বন্ধ করা
Ctrl+Shift+Esc Task Manager ওপেন করা
Press and hold Shift when you insert a CD/USB Disk এই কমান্ড এর সাহায্যে আপনি CDর  Autoplay সাময়িকভাবে  বন্ধ করতে পারবেন।
আজ আর নয়। কারও বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন। সাহায্য করার চেষ্টা করব। আগামী পর্বে আরো অনেক শর্টকাট কী নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।

1 comment:

  1. Nice Short Cut Tips of you.অনেক ভাল হয়েছে। কম্পিউটারের এই রকম অনেক সাহায্যপূর্ণ Short Cut key সম্পর্কে জানতে কম্পিউটার শর্টকাট কীতে এবং ফটোশপের দ্রুত কাজের জন্য ফটোশপ শর্টকাট কীতে প্রবেশ করতে পারেন। It's very helpful
    হোমপেজ-Homepage

    ReplyDelete