যারা সম্প্রতি উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ ৭ এ শিফট করেছেন তারা নিশ্চই স্টার্ট মেনুর Run কমান্ডটি মিস করছেন। আপনি খুব সহজেই Run কমান্ডটি ফিরিয়ে আনতে পারবেন। এছাড়াও আপনি আরও অনেক ফিচার এনাবল/ডিজাবল করতে পারবেন। এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমেই আপনার টাস্কবারের ফাকা জায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
তাহলে আপনি নিচের উইন্ডোটি দেখতে পারবেন।
এবার উপরের ট্যাব থেকে Start Menu ট্যাবে ক্লিক করুন। এরপর Customize নামক বাটনটিতে ক্লিক করুন।
তাহলে আপনি একটি নতুন উইন্ডো দেখতে পারবেন। এখান থেকে আপনি Run Command খুজে বের করে এতে টিক চিহ্ন দিন।
এখানে আপনি আরও অনেক অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি সহজেই আপনার মনের মতন করে আপনার স্টার্ট মেনুটি কাস্টমাইয করতে পারবেন।
কাস্টোমাইয করা হয়ে গেলে OK বাটনে ক্লিক করুন। এর ফলে আপনি পূর্বের উইন্ডো টি পুনরায় দেখতে পারবেন। এখান থেকে Apply বাটনএ ক্লিক করে OK বাটনে ক্লিক করুন।
এখন আপনি Start বাটনে ক্লিক করে দেখুন Run Command টি দেখা যাচ্ছে।
পোস্টটি এতক্ষন পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। কোথাও বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন।
No comments:
Post a Comment