Wednesday, September 26, 2012

ফ্রি এন্টি-ভাইরাস ! বেছে নিন আপনার পছন্দেরটি

আমরা প্রতিনিয়ত একজন আর একজনের কাছ থেকে পেনড্রাইভের মাধ্যমে তথ্য আদান প্রদান করতেছি। কিন্তু এর মাধ্যমেই বেশির ভাগ কমপিউটারে ভাইরাস ছড়ায়। তাই ভাইরাস হতে রক্ষা পাবার জন্য আমাদরে সবসময় এন্টিভাইরাস ব্যাবহার করা উচিত। আজ এই পোস্টটিতে আমি বিভিন্ন ফ্রি এন্টিভাইরাস সম্পর্কে লিখতেছি। তবে একটা কথা ফ্রি এন্টিভাইরাস শুধুমাত্র বেসিক প্রোটেকশন দেয়। তাই সম্পূর্ণ সুরক্ষার জন্য ভালো এন্টিভাইরাস কিনে ব্যাবহার করাই ভালো।



Bitdefender Free Edition


বিট ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি বর্তমানে বিশ্বের এক নম্বর এন্টিভাইরাস। তাই এর ফ্রি এন্টিভাইরাস টিও বেশ কার্যকর। এর ফ্রি ভার্শনটি দিয়ে আপনি শুধুমাত্র On-demand স্ক্যান করতে পারবেন।

সুযোগ সুবিধাঃ

Virus Scanning & Removal:  এর সাহায্যে আপনি খুব সহজেই ভাইরাস স্ক্যান করে তা  ক্লিন করতে পারবেন।
Scheduled Scanning: এর সাহায্যে আপনি নির্দিষ্ট সময়ে অটো স্ক্যান করতে পারবেন।
Quarantine: এখানে ভাইরাস ইনফেকটেড ফাইলগুলো জমা হয়। আপনি চাইলে ফাইলগুলো পূর্বের অবস্থানে ফেরত পাঠাতে পারবেন অথবা Bitdefender Labs এ অ্যানালাইসিস এর জন্য পাঠাতে পারবেন।

Bitdefender চালানোর জন্য আপনার নূন্যতম যা থাকা প্রয়োজনঃ

Windows XP with Service Pack 2
  • 800 MHz or higher processor
  • 256 MB of RAM Memory (512 MB recommended)
  • 170 MB available hard disk space (200 recommended)
Windows Vista (32/64 bit) and Windows Vista SP1
  • 800 MHz or higher processor
  • 512 MB of RAM Memory (1 GB recommended)
  • 170 MB available hard disk space (200 recommended)
Windows Home Server
  • 800 MHz or higher processor
  • 512 MB of RAM Memory (1 GB recommended)
  • 170 MB available hard disk space (200 recommended)
 Download: Click here to download Bitdefender Antivirus Free Edition

avast! Free Antivirus


এইবার যেই এন্টিভাইরাস সম্পর্কে লিখছি তা আমাদের অনেকেরই চেনা। এর নাম avast! Free Antivirus. এর এই ফ্রি ভার্শনটি সাধারণ ব্যাবহারকারীদের জন্য সবচেয়ে ভালো। এটি দিবে আপনার পিসিকে Real-time প্রোটেকশন। তবে এটি অনলাইন মেলওয়্যারগুলো ডিটেক্ট করতে পারে না।

এটি ডাউনলোড করে সেটাপ করলে আপনি ৩০ দিনের মেয়াদ পাবেন। তবে আপনি বিনামূল্যে এক বছরের লাইসেন্স রেজিস্ট্রেশন করলেই পাবেন। কিভাবে ফ্রি রেজিস্ট্রেশন করতে হয় তা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

avast! ফ্রি এন্টিভাইরাসটি এখনি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।

AVG Free Antivirus 2013


এবারে আরেকটি জনপ্রিয় ফ্রি এন্টিভাইরাস এভিজি। এটিও অনেকেই ব্যাবহার করে থাকেন। এই এন্টিভাইরাসটি রিয়েলটাইম প্রটেকশনের জন্য ভালো। এটি অনেক ভাইরাস ধরতে সক্ষম হলেও এটি ভাইরাস ইনফেকটেড ফাইলকে তেমন একটা ক্লিন করতে পারে না। তাই এটি মূল অ্যাপলিকেশন ফাইলটিকেই মুছে ফেলে।
যাই হোক যারা এটি ব্যাবহার করতে চান এই লিংক থেকে ফ্রি ডাউনলোড করে নেন।

Avira Free Antivirus


এভিরা এন্টিভাইরাস অনেকের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু আমি ব্যাক্তিগত ভাবে এটিকে পছন্দ করি না। তবে এর ব্যাবহারবিধি একদম সিম্পল। পিসিকে স্লো করে না বললেই চলে। যাই হোক এদের ওয়েবসাইটে বর্ণিত কিছু সুবিধাঃ

Keeps your PC clean : System Scanner prevents infection from viruses, worms and Trojans.
Blocks new viruses before they run: AHeAD Technology halts unknown code that looks suspicious.
Click, run, protect: No awkward options - Express Installation sets up your security system for you.

তবে এই এন্টিভাইরাসের একটি বিশেষ সুবিধা হলো এর ভাইরাস ডেফিনেশন অফলাইন ভার্শন ডাউনলোড করা যায়।

যারা এই এন্টিভাইরাসটি ব্যাবহার করতে চান তারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।

No comments:

Post a Comment