Sunday, November 11, 2012

ইন্সট্যান্ট ম্যাসেজিং ও চ্যাটিং ক্লায়েন্ট


ইন্সট্যান্ট ম্যাসেজিং (Instant Messaging) কে সংক্ষেপে বলা হয় IM. এটি হলো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের একটি মাধ্যম যাতে একজন সেন্ডার ও রিসিভার এর মধ্যে টেক্সট / লেখা আদান প্রদান হয়। এই লেখা আদান প্রদান কম্পিউটার টু কম্পিউটার বা কম্পিউটার টু মোবাইল বা মোবাইল টু মোবাইল এর মধ্যে হতে পারে। তবে এই Instant Messaging অব্যশ্যই একটি নেটওয়ার্কের আওতায় যেমন ইন্টারনেটের মাধ্যমে হতে হবে। এটি point-to-point পারে আবার multicast কমিউনেকেশনও হতে পারে। Point-to-point মানে হলো দুজন ব্যাক্তির মধ্যে যোগাযোগ আর multicast মানে হলো একজন সেন্ডার এর সাথে একাধিক রিসিভার। এই ইনস্ট্যান্ট ম্যাসেজিংকে চ্যাটিং বলা হয়। এটি Instant Messaging বলার কারণ হলে যিনি সেন্ডার তার টেক্সট কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভার গ্রহণ করে থাকেন। তবে এখনকার সময় শুধু টেক্সট মেসেজিং এর মধ্যেই চ্যাটিং সিমাবদ্ধ নয়। এখন অডিও চ্যাটিং ও ভিডিও চ্যাটিংও অধিক জনপ্রিয়।



ইন্সট্যান্ট মেসেজিং সারভিস

অনেক সারভিস প্রোভাইডার আছে যার ইন্সট্যান্ট ম্যাসেজিং সারভিস দিয়ে থাকে। যেমন গুগল ব্যাবহারকারীদের জন্য গুগলের ইন্সট্যান্ট ম্যাসেজিং হলো Google Talk. সেরকম ইয়াহু, মাইক্রোসফটেরও ইনাস্ট্যান্ট ম্যাসেজিং সারভিস আছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সারভিস হলো ফেসবুক চ্যাটিং। মোবাইলের জন্যেও রয়েছে ইন্সট্যান্ট ম্যাসেজিং সেবা। যেমন মিগ৩৩, নিমবাজ ইত্যাদি। ভিডিও চ্যাটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং সার্ভিস হলো স্কাইপে।
Yahoo! Messenger

চ্যার্টিং ক্লায়েন্ট

এখন আসুন জানি চ্যাটিং ক্লায়েন্ট কি? ইন্সট্যান্ট ম্যাসেজিং এর জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন। এই সফটওয়্যা্রটিই হলো চ্যাটিং ক্লায়েন্ট। এই সফটওয়ারটি হতে পারে ওয়েব বেজড অথবা ডেস্কটপ অথবা মোবাইল ফোনের জন্য। প্রতিটি ইন্সট্যান্ট ম্যাসেজিং সারভিসই তাদের ব্যাবহার কারীদের জন্য চ্যাটিং ক্লায়েন্ট প্রস্তত করে থাকে। যেমন গুগলের Google Talk, ইয়াহুর Yahoo! Messenger, মাইক্রোসফটের Windows Live Messenger ইত্যাদি। এই সকল চ্যার্টং ক্লায়েন্টে আপনি সার্ভিস প্রোভাইডের বিশেষ কিছু সুবিধা পাবেন। যেমনঃ অডিও/ভিডিও কলিং, ফাইল শেয়ারিং, গ্রুপ চ্যাটিং ইত্যাদি। সার্ভিস প্রোভাইডারদের নিজস্ব ক্লায়েন্ট ছাড়াও আরও অনেক থার্ড পারটি চ্যাটিং ক্লায়েন্ট রয়েছে যেমন Nimbuzz, Pidgin, Empathy, Trillian, Miranda IM ই্ত্যাদি। আমার পরবর্তী পোস্টে আমি Pidgin এর ব্যাবহার সম্পর্কে বিস্তারিত লেখব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment