আমি গত পোস্টে
ইনস্ট্যান্ট ম্যাসেজিং ও চ্যাটিং ক্লায়েন্ট সম্পর্কে লিখেছিলাম। সেই পোস্টে আমি
বলেছিলাম যে আজ pidgin নামক একটি থার্ড পার্টি চ্যাটিং ক্লায়েন্ট সম্পর্কে
লিখব। তাই আজকের এই পোস্ট। পিজিন হলো একটি চ্যাটিং ক্লায়েন্ট যা দিয়ে খুব সহজে
বিভিন্ন ইনস্ট্যান্ট ম্যাসেজিং সারভিসের সেবা একটি ক্লায়েন্ট দিয়েই পাবেন। অর্থাৎ
আপনি একই সাথে ফেসবুক, জিমেইল, ইয়াহুর বন্ধুদের সাথে একটি মাত্র ক্লায়েন্ট
ব্যাবহার করেই চ্যাটিং করতে পারবেন। এটি ওপেন সোর্স সফটওয়ার ও ফ্রিওয়্যার তো
অবশ্যই। এই সফটওয়্যারটি আপনি উইন্ডোজ, লিনাক্স ও ম্যাক ওএস প্লাটফর্মে ব্যাবহার
করতে পারবেন। পিজিন দিয়ে যে সকল ইনস্ট্যান্ট ম্যাসেজিং সারভিস ব্যাবহার করতে
পারবেনঃ
·
AIM
·
Bonjour
·
Facebook (XMPP)
·
Gadu-Gadu
·
Google Talk
·
Groupwise
·
ICQ
·
IRC
·
MSN
·
MXit
·
MySpaceIM
·
SILC
·
SIMPLE
·
Sametime
·
XMPP
·
Yahoo!
·
Zephyr
এবার চলুন কিভাবে পিজিন
ব্যাবহার করে আপনার ফেসবুক বন্ধুদের সাথে চ্যাটিং করবেন তা জেনে নেই। এ জন্য
প্রথমেই আপনার পিসিতে পিজিন ইনস্টলড থাকতে হবে। যদি না থাকে তবে এখান
থেকে ডাউনলোড করে নিন। এরপরে সেটাপ করে নিন। সেটাপ করা শেষ হলে Start Menu থেকে পিজিন চালু করুন। নিচের মতো দেখতে পারবেন।
এখানে আপনার কোন ইনস্ট্যান্ট ম্যাসেজিং সারভিস অ্যাড করা নেই। তাই Add… বাটনে ক্লিক করুন। নিচের মতো দেখতে পারবেন।
এবার নিচের ছবির মতো
তথ্য দিয়ে ঘরগুলো পূরণ করুন।
Protocol এর ঘড়ে Facebook
(XMPP) সিলেক্ট করুন। এরপর Username এর ঘড়ে আপনার Facebook Username দিন। আপনি যদি আপনার
ফেসবুক ইউজারনেম না জানেন তাহলে ব্রাউজার দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ
করুন। আপনার ব্রাউজারের ঠিকানা লক্ষ্য করুন। এরকম দেখতে পারবেন https://www.facebook.com/sakib.rangpur?ref=tn_tnmn.
এখানে দেখুন facebook.com/ এর পর sakib.rangpur লেখা আছে এরপর ? চিহ্ণ আছে। এখানে sakib.rangpur হলো আমার ফেসবুক username. আপনি আপনার username এখান থেকে জেনে নিয়ে Add account উইন্ডোর Username ঘড়ে লিখুন। এরপর আপনার পাসওয়ার্ডটি Password ঘড়ে দিন। এরপর Remember Password এ টিক চিহ্ণ দিন। এবং
সবশেষে Add বাটনে ক্লিক করুন।
এবার কিছুক্ষণের মধ্যে
ফেসবুক সারভারের সাথে যুক্ত হবে। যদি কোন Certificate Accept করার জন্য কোন উইনডো আসে
তাহলে Accept বাটনে ক্লিক করতে হবে। সবশেষে আপনি লগিন হলে নিচের মতো Buddy List উইনডো দেখতে পারবেন।
আপনি ইচ্ছা করলে আরও
অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। একই পদ্ধতিতে অথবা Accounts মেনু থেকে Manage Accounts এ ক্লিক করে। Happy Chatting :D




No comments:
Post a Comment